3:54 pm , October 25, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্র কাঠামো মেরামত এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বরিশালে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে।২৫ অক্টোবর বিকেল থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা,আরিফুর রহমান বাবু,দুলাল গাজী,নুরুল ইসলাম পনির, ৬ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান রাঙ্গু, শাহীন কলি,সুমি আক্তার,২৯ নং ওয়ার্ডের সেলিম মিয়াজি,তুহিন মোল্লা,রুবেল,মোস্তফা হাওলাদার, শামীম মিয়া১৪ নং ওয়ার্ডের রুমন সিকদার,২১ নং ওয়ার্ড বিএনপির বাচ্চু, কাবুল,মেহেদী, সাগর,মোস্তফা,শাহিন, ৫ নং ওয়ার্ডের মাসুম হাওলাদার,রহিম সর্দার,২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ, জুয়েল,ইউনুস,
৪ নং ওয়ার্ড বিএনপি নাসির, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা,জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মন্জুরুল ইসলাম মামুন, ছাত্রদল বরিশাল মহানগর শাখার সহসভাপতি আশিক হাওলাদার, সাদ্দাম হোসেন সহ অসংখ্য নেতাকর্মী সমর্থক রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম নাসরীন বলেন,আমি কোন ভিআইপি নেতা হতে চাই না।আমি সকলের সাথে মিলেমিশে চলি এতেই আমার আনন্দ। আমি যদি দল থেকে নির্বাচন করার সুযোগ পাই তাহলে সকল জনগনের জন্য কাজ করবো।
