মুলাদীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি মুলাদীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি - ajkerparibartan.com
মুলাদীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি

3:44 pm , October 23, 2025

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে গাছ কাটায় বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানায় অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন। সুমাইয়া উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মাসুদ মোল্লার স্ত্রী। গত ২১ অক্টোবর সন্ধ্যায় বোয়ালিয়া গ্রামের জুয়েল মোল্লা ও জাকির মোল্লাসহ তাদের লোকজন সুমাইয়াকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
সুমাইয়া খাতুন জানান, তিনি মুলাদী পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকেন। গত ২১ অক্টোবর তাদের প্রতিপক্ষ বোয়ালিয়া গ্রামের শাহ আলম মোল্লার ছেলে জুয়েল মোল্লা, জাকির মোল্লা, আব্দুল হাকিম মোল্লা, মেয়ে হালিমা বেগম লোকজন নিয়ে কয়েকটি মেহগনি গাছ কাটা শুরু করেন। সংবাদ পেয়ে সুমাইয়া সেখানে পৌছে গাছ কাটতে বাঁধা দিলে হালিমা ও জুয়েল মোল্লাসহ অন্যান্যরা তাকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সুমাইয়া মুলাদী সদরে পৌছান এবং বৃহস্পতিবার ১২জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সফিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও বোয়ালিয়া ফাঁড়ি পুলিশের সমন্বয়ে দল গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT