3:43 pm , October 23, 2025
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব
নিজস্ব প্রতিবেদক ॥ বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি এবং যুক্তিতর্কের প্রতিযোগিতায় বৃহস্পতিবার মুখর ছিল নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশন (এ.কে স্কুল)। অংশগ্রহণকারী ৬টি বিদ্যালয়ের যুক্তি-তর্কের লড়াইয়ে দিনশেষে চ্যাম্পিয়ন হয় সরকারি আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়। রানার্স আপ হয়েছে পটুয়াখালীর সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়।
ফাইনালে ‘প্রযুক্তিনির্ভরতা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে কমিয়ে দিয়েছে’ বিষয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে পক্ষ দল আরজুমনি স্কুল জয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা হন রানার্স আপ দলের দলনেতা আবদুর নুর আলফি।
বিতর্ক শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন সমাপনী অনুষ্ঠানের অতিথি সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো: তাজুল ইসলাম। এর আগে সকালে আছমত আলী খান ইনষ্টিটিউশন মাঠে শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসাম্বলিতে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। শিক্ষাথীদের সমবেত জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিসিএস জেনারেল এ্যাডুকেশন এসোশিয়েশনের বরিশাল জেলা সভাপতি অধ্যাপক কাজী জাবের আহমেদ। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের সহযোগী সম্পাদক সাইফুর রহমান তপন।
অতিথিরা বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবের প্রশংসা করে বলেন, বিজ্ঞানের ইতিবাচক চর্চাকে আন্দোলনে রূপ দিয়ে এ আয়োজন অব্যাহত রাখতে হবে। সুখী-সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে। উন্নত দেশের জন্য প্রয়োজন সৃজনশীল নাগরিক। আর সৃজনশীল নাগরিক হতে হলে বর্তমান প্রজš§কে অনুসন্ধানী ও জ্ঞান পিপাসু হতে হবে। সমকালের এ আয়োজন আমাদের ভবিষ্যত প্রজš§কে কুংসংস্কার, সন্ত্রাস ও মাদক থেকে দুরে রাখবে।
প্রধান অতিথি অধ্যক্ষ ড. শেখ তাজুল ইসলাম বলেন, মন ও মননের সঙ্গে বিজ্ঞানকে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞান শিক্ষা সংবিধানে আবশ্যক করা হলে তার ধারাবাহিকতায় সমাজ, সংস্কৃতি, শিক্ষায় বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটবে তৃনমূল পর্যন্ত।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারী অপর ৪টি বিদ্যালয় হলো- ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ উদয়চন্দ মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বরগুনার ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
বিচারক ছিলেন শুভংকর চক্রবর্তী, হাফিজুর রহমান, মনোজ কুমার মল্লিক, জিয়াউল হক, আবদুল্লাহ আল নোমান, রাইয়ান মাহমুদ, ইমা মাহমুদ, জাহিদ হাসান, মীর তানজিম, ইশতিয়াক আহমেদ ও সাহান কবির।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সুহৃদ সমাবেশের বরিশাল শাখার সভাপতি শামীম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার। সমন্বয়ক ছিলেন বরিশাল ব্যুরো ইনচার্জ সুমন চৌধুরী।
