3:46 pm , October 22, 2025
কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, মুন্নি খানম, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মনিকা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য।
