3:44 pm , October 22, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেছেন যারা বিএনপির নামে আওয়ামী লীগের লোক ও দোসরদের কমিটিতে স্থান দিয়ে পুর্নবাসন করার চেষ্টা করছেন তারা সফল হবে না। রাজপথের কর্মীরা সেই চেষ্টা ব্যর্থ করে দেবে। ২২ অক্টোবর সকাল ১১ টায় নগরীর সদর রোডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন কালে একথা বলেন তিনি। এ সময় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু,নুরুল ইসলাম পনির, ২২নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ আহম্মেদ,২ নং কাজী আরিফুজ্জামান বারুদ,৭ নং ওয়ার্ড বিএনপির ফারুক শরীফ,কচি,মনির ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রফিক, রেজাউল ইসলাম কুট্টি, ৬ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান রাঙ্গু, শাহীন কলি,সুমি আক্তার,২৯ নং ওয়ার্ডের সেলিম মিয়াজি,তুহিন মোল্লা,রুবেল, শামীম,১৪ নং ওয়ার্ডের রুমোন সিকদার,ইমরান হোসেন,২১ নং ওয়ার্ড বিএনপির মেহেদী,মোস্তফা,২৭ নং ওয়ার্ড বাচ্চু হাওলাদার, ৫ নং ওয়ার্ডের মাসুম,আফজাল,৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ছাত্রদল বরিশাল মহানগর শাখার সহসভাপতি আশিক হাওলাদার,মহানগর যুবদলের নেতা বেলায়েত হোসেন সহ অসংখ্য নেতাকর্মী সমর্থক রা উপস্থিত ছিলেন
