মঠবাড়িয়ায় বৃদ্ধ ব্যবসায়িক কুপিয়ে হত্যা ॥ গ্রেফতার ৩ মঠবাড়িয়ায় বৃদ্ধ ব্যবসায়িক কুপিয়ে হত্যা ॥ গ্রেফতার ৩ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় বৃদ্ধ ব্যবসায়িক কুপিয়ে হত্যা ॥ গ্রেফতার ৩

3:02 pm , October 20, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামে ৬ সন্তানের জনক বৃদ্ধ ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার (৭০) বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। এঘটনায় থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে রাজু সহ তিনজনকে গ্রেফতার করে। এদিকে সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  মাদকাসক্তরা এ হত্যাকন্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, ব্যবসায়িক লেনদেনের কারণেই তার বাবাকে হত্যা করা হয়েছে। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে সরোয়ার এজাহারনামীয় ৪জনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT