বাবুগঞ্জে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট বাবুগঞ্জে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট - ajkerparibartan.com
বাবুগঞ্জে ডাকাতি: দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট

3:01 pm , October 20, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের ১নং গোয়ালদি মুশুরিয়া আবাসনে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় হানা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল প্রথমে জানালার গ্রীল কেটে প্রবেশ করে সুজনের বাড়িতে। ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে, মারধর করে ও ভয়ভীতি প্রদর্শন করে প্রায় এক ঘণ্টা তান্ডব চালায়।
এ সময় তারা ঘর তছনছ করে নগদ দুইলাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। অপরাধীদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT