বরিশালে আইনজীবীর বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধরের অভিযোগ বরিশালে আইনজীবীর বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধরের অভিযোগ - ajkerparibartan.com
বরিশালে আইনজীবীর বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধরের অভিযোগ

3:56 pm , October 19, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পাওনা টাকা চাওয়ায় মারধর ও খুন জখমের হুমকি দেয়ায় এক আইনজীবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন একজন বিচারপ্রার্থী। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন বিষয়টি স্বীকার করে বলেন-লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর এ অভিযোগ দেন বিচারপ্রার্থীর মনোয়ার হোসেন। সে বাকেরগঞ্জ উপজেলার বলইকাঠি গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে ওই বিচারপ্রার্থী মনোয়ার হোসেন উল্লেখ করেন, অভিযুক্ত আইনজীবী জাকির হোসেনের মক্কেল মজিবুর রহমানের কাছে এক লাখ টাকা পান। তিনি ওই মামলা সমাধানের জন্য মজিবুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মাত্র ৩০ হাজার দেন মনোয়ার হোসেন কে। বাকি বিশ হাজার টাকা চাইলে ১৯ অক্টোবর দেয়ার কথা জানান।
রোববার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের সামনে দাঁড়িয়ে পাওনা টাকা চাইলে আইনজীবী জাকির হোসেনের লোকজন নিয়ে মনোয়ার হোসেনকে মারধর করেন। এ সময় পাওনা ২০ হাজার টাকা না দিয়ে উল্টো তাকে মারধর ও খুন জখমের ভয়ভীতি দেখান ওই আইনজীবী জাকির হোসেন।
পরে আর্থিক প্রতারণার বিষয়টি বুঝতে পেরে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন মনোয়ার হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত  জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শুধু অভিযোগ দিছে কেন। মামলাও করতে বলেন, বলে ফোন কেটে দেন।’’
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা রিয়াজ হোসেন বলেন, “আমরা অভিযোগপত্রটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT