2:51 pm , October 19, 2025
হিজলা প্রতিবেদক ॥ কাজীরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে এক কলেজছাত্রী আহত হয়েছে।
তাৎক্ষনিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রোববার দুপুর দেড়টার দিকে কলেজছাত্রীর মামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত কলেজছাত্রীর মামা কবির হাওলাদার জানান-দুপুরে নিজ বাড়িতে গাছের লাকড়ি কাটতে গেলে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, ওমর, সহিদ খান দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে। তখন আমার ভাগ্নি কলেজছাত্রী লাবনী আক্তার বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মাথায় গুরুতর আঘাত করে।
কাজীরহাট থানার ওসি (তদন্ত) দিপঙ্কর রায় বলেন-দুপুরে রক্তাক্ত অবস্থায় থানায় আসলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
