নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী - ajkerparibartan.com
নাম পাল্টে মিথ্যা মামলায় অন্যদের ফাঁসাতে গিয়ে কারাগারে বাদী

3:29 pm , October 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নাম পাল্টে ভাইয়ের নাম ব্যবহার আদালতে মামলা করায়  শাহেদ হোসেন শাহিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি সামনে আসলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
এ ঘটনায় ওই আদালতের বেঞ্চ সহকারীআরমান হোসেন বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত শাহেদ হোসেন শাহিন নগরীর ১০নং ওয়ার্ড এর ভাটারখাল এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষকে ফাঁসাতে শাহেদ হোসেন শাহিন আদালতে শাহাদাৎ হোসেন ছৈয়ালের নাম ব্যবহার করে তাওহিদুল ইসলাম বেলালকে বিবাদী করে আদালতে একটি দেওয়ানী মামলা করেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার শুনানির সময় দুইজন ব্যক্তি হাজির হয়ে নিজেদের শাহাদাৎ হোসেন ছৈয়াল দাবী করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- শাহেদ হোসেন শাহিন এবং শাহাদাৎ হোসেন ছৈয়াল পরস্পর ভাই। প্রতারণার উদ্দেশ্যে শাহেদ হোসেন শাহিন অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় জাল পরিচিতি সৃষ্টি করে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। বষিয়টি আদালতের বিচারকের নজরে আসলে শাহেদ হোসেন শাহিনকে গ্রেফতারের আদেশ দেন। এবং প্রতারণার অভিযোগে বিচারক বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশকে মামলা গ্রহণ করে শাহেদ হোসেন শাহিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT