মঠবাড়িয়ায় জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রদল নেতা মঠবাড়িয়ায় জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রদল নেতা - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় জামায়াতের এমপি প্রার্থীকে হারিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ছাত্রদল নেতা

3:13 pm , October 17, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর শরীফ আব্দুল জলিলকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন ফরাজি। বৃহস্পতিবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে শাহাদাৎ হোসেন ফরাজি সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম ভোট গ্রহণ শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে ভোট প্রদান করেন।
শরীফ আব্দুল জলিলকে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। এদিকে এ নির্বাচন সম্পর্কে আব্দুল জলিল শরীফ কিছু জানেননা বলে দাবী করেন জামায়াত ইসলামির নেতাকর্মীরা। এদিনে শুক্রবার সকালে তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT