বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন - ajkerparibartan.com
বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন

3:12 pm , October 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বরিশাল নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার  রায়হান কাওছার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে যে একতা ও উৎসাহ সৃষ্টি হয়, তা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, জেলা প্রশাসনের এমন উদ্যোগ তরুণদের মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভুমিকা পালন করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বরিশাল সিটি কর্পোরেশন ফুটবল একাদশ উজিরপুর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে। বিভাগীয় কমিশনার খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড় ও দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT