4:13 pm , October 16, 2025
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল বোর্ডে ৬২.৫৭% পাসের হারের মধ্যে ছেলেদের পাসের হার মাত্র ৫২.৬০%। মানবিক বিভাগে ছেলেদের পাসের হার ৪৭.৭৫% আর মেয়েদের হার ৭০.৬৭%। এবারো মেয়েদের গড় পাসের হার ৭১.৪১%। এবারের উচ্চ মাধ্যমিকেও বরিশাল ক্যাডেট কলেজের সব ছাত্র জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়েছে। এবার জিপিএ-৫ পেয়ে পেয়েছে ১,৬৭৪ জন। যা মোট পরিক্ষার্থীর ২.৮৩%। এর অর্ধেকই বিজ্ঞান বিভাগে, ৮০৬জন। জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণদের মধ্যেও ছাত্রীদের প্রাধান্য লক্ষণীয়। ১,২১৭ ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, সেখানে ছাত্রদের সংখ্যাটা মাত্র ৪৫৭। অপরদিকে ব্যবসা শিক্ষায় ৬,০১২ পরিক্ষার্থীর মধ্যে মাত্র ৯১ জন জিপিএ-৫ পেয়েছে। তারমধ্যে ছাত্র ২২ এবং ৬৯ জন ছাত্রী।
