ভান্ডারিয়ায় দুই জেলে আটক ভান্ডারিয়ায় দুই জেলে আটক - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় দুই জেলে আটক

3:54 pm , October 16, 2025

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।
বুধবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুইজন জেলেকে আটক করা হয়।
তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদ- ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভা-ারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে ১৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT