নবগ্রাম রোডে বাকপ্রতিবন্ধী আনিছের জমি দখলের অভিযোগ নবগ্রাম রোডে বাকপ্রতিবন্ধী আনিছের জমি দখলের অভিযোগ - ajkerparibartan.com
নবগ্রাম রোডে বাকপ্রতিবন্ধী আনিছের জমি দখলের অভিযোগ

3:59 pm , October 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নবগ্রাম রোডের এম এ জলিল সড়ক রাজু মিয়ার পুল এলাকার বাসিন্দা বাকপ্রতিবন্ধী আনিছুর রহমানের জমি বড়ভাই মোঃ নুরুল আলম উম্মত দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অমীমাংসিত জে.এল ৫০ নং বগুড়া আলেকান্দা মৌজার এস, এ ৭৭৯ নং খতিয়ানের হাল ৫৪৬০ নং দাগের জমি নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং- ৫৩২/২০২৫ মামলা চলমান। উক্ত জমির সঠিক বণ্টন ব্যতীত সকল তথ্য গোপন রেখে বড় ভাই নুরুল আলম প্লান পাশ না করে জোরপূর্বক ইমারত নির্মাণ করছে। বারবার নিষেধ করা সত্বেও কোন কর্নপাত করেছেন না তিনি। বরং বড় ভাই নুরুল আলম বাকপ্রতিবন্ধী পরিবারের সদস্যদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে সিটি কর্পোরেশনে অভিযোগ দেওয়ার পর কর্পোরেশনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হলেও গায়ের জোরে পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কোতয়ালী থানাও জিডি করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT