যুবতীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা যুবতীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
যুবতীকে ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা

3:19 pm , October 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শহরের অনামি লেন  থেকে ২০ বছরের যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী  থানার ওসিকে  তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ওই নির্দেশ দেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন :  বেতাগি থানার দেশান্তরকাঠি গ্রামের মেহেদী হাসান, মিজানুর রহমান , নিলুফা বেগম , শাওন সরদার। নগরীর দপ্তরখানা সেলিম কমিশনার বাড়ির বাসিন্দা বাদী মামলায়  উল্লেখ করেন- এক নম্বর আসামি মেহেদী হাসানের সাথে বাদির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বসে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি বিয়ের প্রস্তাব দিলে বাদী বাবা-মার সাথে কথা বলতে বলে। আসামি মেহেদী হাসান বাদিকে নগরীর অনামিলেনের অ্যাডভোকেট কাজী মনিরের বাসার সামনে আসতে বলে। বাদী ২০২৪ সালের ৪ মে সেখানে আসলে আসামিরা ভয়ভীতি  দেখিয়ে বাদিকে অপহরণ করে বেতাগী নিয়ে যায়। এরপর একটি কক্ষে আটক রেখে বাদিকে ধর্ষণ করে। এক পর্যায়ে বাদী অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT