3:14 pm , October 15, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগর ভবনে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা ভবনের বাউন্ডারির বৈদ্যুতিক তার ও লাইট খুলে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগর ভবনের মূল প্রাচীরে এ চুরির ঘটনা ঘটে।
বরিশাল সিটি কর্পোরেশন এর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহিদ মুরাদ বলেন, “রাতের কোনো এক সময় ভবনের বাউন্ডারির গেটের পাশে স্থাপিত কিছু লাইট ও বৈদ্যুতিক তার অজ্ঞাত চোরেরা খুলে নিয়ে যায়। এতে বড় কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, নগর ভবনের চারপাশে বিদ্যুৎ না থাকার কারণে এই চুরির ঘটনা ঘটেছে।
বিসিসির উপ-কর কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, “নিরাপত্তারক্ষীরা শব্দ পেয়ে চোরদের ধাওয়া দেয়। কিন্তু চোরেরা দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ জনের একটি দল পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায়।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের বেলা নগর ভবনের আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মিত টহলের ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে।
