চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - ajkerparibartan.com
চরফ্যাসনে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

3:19 pm , October 12, 2025

চরফ্যাসন প্রতিবেদক॥ ভোলার চরফ্যাসনে গাছ থেকে পড়ে সালাউদ্দিন(৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারেক মাওলানার বাড়িতে এঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন আবু বক্করপুর ইউনিয়নের সাজাহান আলীর ছেলে ও আমিনাবাদ ইউনিয়নের শ্বশুর বাড়িতে থেকে সে শ্রমিককের কাজ করতো বলে জানাগেছে।
জানাযায়, নিহত সালাউদ্দিন অপর শ্রমিকদের সঙ্গে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারেক মাওলানার বাড়িতে গাছ কাটতে যান। এসময় কাটা গাছের নিচে চাপা পড়ে তিনি মারা যান। তার সঙ্গে থাকা অপর শ্রমিকরা মূমূর্ষ ভেবে তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে জরুরী বিভাগে রেখে পালিয়ে যান। পরে চরফ্যাসন হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সাব মেডিকেল এ্যাসিন্টেন্ট জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ শানাক্ত করেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT