3:18 pm , October 12, 2025
কলাপাড়া প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’গণ-অভুূত্থানের আকাঙ্খা পূরণে বর্তমান অন্তর্র্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। কেননা চাকরি লাভে কোটা প্রথা বাতিলের দাবীতে অভ্যুত্থান সংঘটিত হলেও এ সরকার শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেনি। দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়ায় শিল্পায়নের জন্য ঋণ দেয়া সম্ভব না হওয়ায় কর্মসংস্থান হচ্ছে না। শনিবার রাতে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির, সম্পাদক শরীফ মো. সালাহ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, আবদুস সত্তার, সাইদুর রহমান সাঈদ, জেড এম কাওছার, নুর হোসেন খান, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন খন্দকার।
এর আগে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ চৌকি আদালত বার ভবনে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
