3:29 pm , October 11, 2025
মুলাদী প্রতিবেদক ॥ মেহেন্দীগঞ্জে ভাড়া বাসা থেকে আখি মনি (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামের গাবতলী বাজার এলাকার একটি বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এক সন্তানের জননী আখি মনি ভাঙ্গাগ্রামের আশ্রাব আলী ব্যাপারীর মেয়ে এবং একই এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি গাবতলী বাজারে বিউটি পার্লার এর ব্যবসা করতেন বলে জানান পরিবারের সদস্যরা।
গৃহবধূর ভাই মাইদুল ইসলাম ব্যাপারী জানান, প্রায় ১৩ বছর আগে আরিফ হোসেনের সঙ্গে তার বোন আখি
