3:27 pm , October 11, 2025
সভাপতি মামুন মিয়া, সম্পাদক রেজাউল ইসলাম
খবর বিজ্ঞপ্তির ॥ বাকেরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মৎস্যজীবী দল বরিশাল জেলা দক্ষিনের সভাপতি মো. রুস্তুম আলী মল্লিক এই কমিটি অনুমোদন দিয়েছেন।
নব গঠিত কমিটির সভাপতি মোঃ গোলাম সরোয়ার মামুন মিয়া, সহ সভাপতি মোঃ আইয়ূব আলী শিকার, মোঃ সিরাজুল ইসলাম সবুজ আকন, সাধারণ সম্পাদক মির্জা মোঃ রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা সরদার, সহ সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহম্মেদ হাওলাদার, ১নং সদস্য মোঃ নজরুল ইসলাম টিটু।
নব গঠিত এই কমিটি আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
