3:42 pm , October 10, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বিএম স্কুল মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেল ৪টায় এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ। বিশেষ অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, চ্যানেল আই এর ব্যুরো প্রধান সাইদ পান্থ, জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।
সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার প্রমুখ। উদ্বোধক বাহাউদ্দিন গোলাপ বলেন, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত ও সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব।
উল্লেখ্য, প্রতিদিন বেলা ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে।
