পিআরসহ পাঁচদফা দাবি বাস্তবায়নে মহানগর জামায়াতের আলোচনা সভা পিআরসহ পাঁচদফা দাবি বাস্তবায়নে মহানগর জামায়াতের আলোচনা সভা - ajkerparibartan.com
পিআরসহ পাঁচদফা দাবি বাস্তবায়নে মহানগর জামায়াতের আলোচনা সভা

3:25 pm , October 9, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর। তিনি ৯ বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব হলরুমে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা উত্তর গত ৫০ বছরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হয়নি। নির্বাচনের পরে এদেশে জনগণকে শুনতে হয়েছে তোমার ভোট পঁচা গিয়েছে। ভোট কখনো পঁচতে পারে না, প্রত্যেকটি ভোটারের মতামত কে গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে পিআর এর কোন বিকল্প নেই। মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মুহাম্মাদ শামীম কবির, জামায়াত নেতা অধ্যাপক সুলতানুল আরেফিন, আবুল খায়ের শহিদ, অধ্যাপক গোলাম গোফরান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT