3:49 pm , October 8, 2025
ঐতিহ্যবাহী মহাশ্মশানে শ্মশান দীপাবলী ও শ্যামাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অসীম কুমার দাস মুরালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার। সভায় উপস্থিত ছিলেন মানবেন্দ্র বটব্যাল, মৃনাল কান্তি সাহা, মানিক মুখার্জী কুডু, বিশু ঘোষ, জয়ন্ত দাস, সুভাষ সরকার মন্টু, ভাসাই কর্মকার, সমীর কুমার দাস, পলাশ দেবনাথ কালু, গোপাল সাহা প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার অসীম কুমার দাস মুরালীকে সভাপতি ও বিজয় ভক্তকে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট মহাশ্মশান রক্ষা কমিটি ঘোষনা করা হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইফ মজিবর রহমান সরোয়ার। গতকাল বেলা ১১টায় নগরীর নাজিরের পোল এলাকা থেকে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, যুবদল নেতা মাসুদ হাসান মামুন, উলফত রানা রুবেল সহ আরো অনেকে।
