আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তার আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তার - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তার

3:30 pm , October 8, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥আগৈলঝাড়ায় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ আগষ্ট বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজছাত্রী কে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার বাবুল ফকিরের ছেলে সাব্বির ফকিরসহ তার লোকজন। এঘটনা জানার পরে শেহের আলী মিয়া বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ওই মামলার আসামী অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তারসহ অপহৃতা নুর আক্তার শেফা (১৭)কে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, অপহরণ মামলার আসামীকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে এবং অপহৃতা কলেজছাত্রীকে উদ্ধার করে মডিকেল পরীক্ষা করানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT