কাঁচামরিচ কেজি ৪০০ টাকা বেড়েছে সবজি-মাছের দাম কাঁচামরিচ কেজি ৪০০ টাকা বেড়েছে সবজি-মাছের দাম - ajkerparibartan.com
কাঁচামরিচ কেজি ৪০০ টাকা বেড়েছে সবজি-মাছের দাম

4:07 pm , October 6, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ বরিশালে গত এক সপ্তাহ ধরে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। পাশাপাশি বেড়েছে অন্যান্য সবজি ও মাছের দামও। দুর্গাপূজার ছুটিতে পোর্টগুলো বন্ধ থাকায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পাইকাররা। দুই/একদিনের মধ্যে বাজার স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তারা।
সোমবার  বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার, নতুন বাজার, পোর্ট রোড বাজার, বাংলাবাজার, সাগরদী বাজারসহ বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সবচেয়ে বেশি কাঁচামরিচ কেজি ৩৫০-৪০০ টাকা। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৮০ টাকায়। সোনালি মুরগি ২৮০ টাকা, লেয়ার মুরগি ২৭০ টাকা।
ক্রেতারা বলছেন, বেশ কিছুদিন ধরে সবজির বাজারে আগুন।  মাছের গায়ে হাত দেয়াই যায় না। বেশ?কিছু দিন ধরে সবজি ও মাছের বাজার অস্থির। ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে ৫ জনের সংসারে এখন একদিনের বাজার করা যায় না। দুই ধরনের সবজি কিনতে ৩০০-৩৫০ টাকা চলে যায়।
ব্যবসায়ীরা বলছে, পূজার ছুটির কারণে সবজির সরবরাহ কম থাকায় এ সপ্তাহে দামের ওপর প্রভাব পড়েছে। দুই/একদিনের মধ্যে আবার বাজার স্বাভাবিক হয়ে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT