4:05 pm , October 6, 2025
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় ড্রোন ক্যামেরা উড়িয়ে ঘুমিয়ে পড়লো প্রশাসন। উপজেলার খন্ড ভাষানচর এলাকার বাগোরজা নদীতে সোমবার সকালে দেখা গেছে জেলেদের চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, সকালে মাসকাটা, মৃধারহাট সংলগ্ন কালাবদর, গজারিয়া, লালখাড়াবাদ, তেঁতুলিয়া ও খন্ড ভাষানচর নদীতে জেলেরা মা ইলিশ শিকার করছেন। তারা আরোও জানান, এসব নদীতে সকালে কোন অভিযান পরিচালনা করতে দেখা যায় না।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, বাগোরজা নদী এলাকা কোথায়, বিষয়টি আমি গুরুত্বের সাথে দেখছি।
