নগরীতে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা নগরীতে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা - ajkerparibartan.com
নগরীতে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

4:04 pm , October 6, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ সোমবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল বরিশাল মানিক লাল দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক বিভাগ মাসুদ খান, পুলিশ সুপার বরিশাল শরিফ উদ্দীনসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT