4:04 pm , October 3, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার তুলাতলি নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন তুলাতলা নদীর পূর্ব-দক্ষিণ পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। শুক্রবার স্থানীয় আলতাফ সিকদারের বাড়ির অদূরে তুলাতলি নদীর পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আহসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
