4:29 pm , October 1, 2025
হিজলা প্রতিবেদক ॥ হিজলা উজেলায় শারদীয় দুর্গোৎসবে পুজাম-প পরিদর্শন করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বুধবার বিকাল সাড়ে চারটায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে পুজাম-প পরিদর্শন করেন।
এ সময় উপজেলার মাউলতলা শ্রী শ্রী সর্বজনীন দুর্গামন্দিরে ১৩ জন হিন্দু সম্প্রদায়ের লোক রাজিব আহসান এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার।
