ক্ষমতায় গেলে সকল নাগরিকের সু-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি : রহমাতুল্লাহ ক্ষমতায় গেলে সকল নাগরিকের সু-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি : রহমাতুল্লাহ - ajkerparibartan.com
ক্ষমতায় গেলে সকল নাগরিকের সু-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি : রহমাতুল্লাহ

4:24 pm , October 1, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা কার্ড দিয়ে রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকের সু-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডস্থ  দলিল উদ্দিন খান হাই স্কুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, প্রতিটি নাগরিকের সকল চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে। কিন্ত স্বাস্থ্যখাতে সীমাহিন দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে ৩১ দফার আলোকে যে রাষ্ট্র গঠন করতে চেয়েছেন সেই রাষ্ট্রের প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে। বিনামুল্যে চিকিৎসা পাওয়া কোন করুনা নয়। এটা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার? এ সময় উপস্থিত ছিলেন ডা: রেদওয়ান তাসিন সীমান্ত,  ফয়সাল খান,  মাইনুল ইসলাম মহিম, তৌফিক ইলাহী আহাদ, রাকিবুল হাসান সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটুসহ আরো অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT