লস্কর নুরুল হক সহ চার আওয়ামী লীগ নেতা জেলে লস্কর নুরুল হক সহ চার আওয়ামী লীগ নেতা জেলে - ajkerparibartan.com
লস্কর নুরুল হক সহ চার আওয়ামী লীগ নেতা জেলে

3:45 pm , September 30, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হকসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বরিশাল আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।  এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জিআরও এসআই মো: শফিক। তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক কে নগরীর বগুরা রোড থেকে আটক করা হয়।  আটক হওয়া অন্যরা হলেন-২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী খান, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ সিকদার। এছাড়া কোতোয়ালি থানার গারদ থেকে পালিয়ে যাওয়া আসামি জয় সাহাকেও আটক করেছে পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT