4:07 pm , September 28, 2025
জাপা বরিশাল মহানগরের সাবেক সভাপতি
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মীর আলফাজ উদ্দিন জসিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিত্ত্বথলিতে পাথর হওয়ায় সুচিকিৎসার জন্য তিনি প্রায় গত দুই মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার বাদ আছর নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পরে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার রুহের মাগফেরাত কামনায় জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামাতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সিনিয়র বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেএম শহিদুল্লাহ, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, মীর আলফাজ উদ্দিন জসিম জাতীয় পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। জাতীয় পার্টির আদর্শকে বুকে ধারন করে তিনি দীর্ঘদিন বরিশাল মহানগরের নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা জীবন মানুষের পাশে থেকে জনসেবা করেছেন নিষ্ঠার সঙ্গে। মানুষের ভালোবাসায় তিনি পর পর দুইবার বিসিসির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন জাতীয় পার্টির নিবেদিত সৈনিক এবং মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত সাংগঠনিক কর্মকা-ে সক্রিয় ছিলেন বলে মন্তব্য করেছে জাপার সিনিয়র নেতারা।
