বিএনপি’র মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব বিএনপি’র মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব - ajkerparibartan.com
বিএনপি’র মনোনয়ন নিয়ে ফেসবুকে গুজব

3:24 pm , September 22, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বিএনপি’র নির্বাচনী রাজনীতি নিয়ে এখন ফেসবুকে গুজবের রাজত্ব কায়েম করেছে একটি চক্র। এরা এক একজনকে দলীয় প্রার্থী বানিয়ে পোস্ট দিচ্ছে ফেসবুকে। সাথে থাকে বানানো গপ্প। এসব পোস্টে বলে দেয়া হচ্ছে অমুককে এমপি প্রার্থী হিসেবে দল সবুজ সংকেত দিয়েছে। এতে করে একদিকে তৃণমূল বিএনপিতে সৃস্টি হচ্ছে নিত্য কোন্দল। এক শ্রেনীর পত্রিকা ও অনলাইনে নিউজ কাটিং করে আবার এগুলোকে নিউজ হিসেবে প্রকাশ করছে। এমন একাধিক পোস্ট দেখার পর এ নিয়ে বিএনপি’র সংশ্লিস্ট দপ্তরের নেতৃবৃন্দ এবং দলের সর্বোচ্চ পর্যায়ে কথা বললে উত্তর পাওয়া গেছে তা হলো ফেসবুকের লেখাগুলো শতকরা শতভাগ গুজব। এ ধরনের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত কোন পর্যায় থেকে নেয়া হয়নি। ধারনা করা হচ্ছে এক শ্রেনীর নেতাকর্মীরা কিছু অর্থের বিনিময়ে ফেসবুকে এমনসব পোস্ট লিখে সাময়িক অস্থিরতা সৃস্টি করে চলেছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি বাড়ছে। এরা মুলত দলের ক্ষতিটাই করে চলেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT