জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধ পরিকর : রাজন জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধ পরিকর : রাজন - ajkerparibartan.com
জনগণের আস্থা অর্জনে বিএনপি বদ্ধ পরিকর : রাজন

3:53 pm , September 19, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ জনগণের আস্থা অর্জন করতে বিএনপি বদ্ধ পরিকর। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন।
শুক্রবার বেলা ২টায় উপজেলার পেয়ারপুর বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর যুবদলের সদস্য আব্দুস সালাম সিকদার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT