আগৈলঝাড়ায় ছিনতাই ও চাঁদাবাজির সময় তিন ভুয়া র‌্যাব সদস্য আটক আগৈলঝাড়ায় ছিনতাই ও চাঁদাবাজির সময় তিন ভুয়া র‌্যাব সদস্য আটক - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ছিনতাই ও চাঁদাবাজির সময় তিন ভুয়া র‌্যাব সদস্য আটক

3:45 pm , September 17, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ র‌্যাবের পোশাক পরিধান করে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে পান ব্যবসায়ীদের কাছ চাঁদা দাবী করায় তিনজনকে আটক করে স্থানীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় পান ব্যবসায়ী খগেন ঢালীর ছেলে বিপুল ঢালী, পান ব্যবসায়ী পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সোয়া নয়টার দিকে স্থানীয় নিরঞ্জন ঢালীর মুদি দোকানের পূর্ব পাশে পৌঁছলে র‌্যাবের পোশাক পরিহিত পিস্তল ও হ্যান্ডকাপ হাতে ৫/৬ জন এর একটি দল পথরোধ করে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে র‌্যাব পরিচয় প্রদানকারীরা তল্লাশীর নামে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আট করে আগৈলঝাড়া থানায় খবর দেয়।  পরে  ওসি মো. অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তিনজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী বিপুল ঢালী বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন Ñ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে রাসেল মোল্লা, একই উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার। অপর সহযোগি সুমনসহ অন্যান্যরা হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT