4:00 pm , September 15, 2025
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ‘কমিশনার কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে ১০টি দল দ্বিতীয় ও চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত ৩০ আগষ্ট বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার ৪০টি দলের অংশগ্রহণে কমিশনার কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
প্রথমপর্বের নক আউট পদ্ধতির এ খেলা শেষে ১০টি দল নিয়ে আগামী বুধবার থেকে দ্বিতীয় ও চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে। এ পর্বের প্রথমদিনে মেহেরুননেসা ফুটবল একাডেমি ও শায়েস্তাবাদ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
অপরদিকে বরিশাল বিভাগে পুলিশের ১০টি ইউনিটের অংশগ্রহনে ‘আন্ত: ইউনিট ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম পর্বের খেলাও ইতোমধ্যে সাফল্যজনকভাবে শেষ হবার পরে দ্বিতীয় ও চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট সবার জন্য উম্মুক্ত।
