ভান্ডারিয়ার পুত্রবধূ কর্তৃক শ্বাশুড়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ভান্ডারিয়ার পুত্রবধূ কর্তৃক শ্বাশুড়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ার পুত্রবধূ কর্তৃক শ্বাশুড়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

3:59 pm , September 15, 2025

পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় পূত্রবধূর হাতে শ^াশুড়ী আসমা আক্তার (৪৫) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর আদালত চত্বরে স্থানীয় লোকজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
নিহতের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বড় ভাই বিদেশে থাকেন। এ সুযোগে ভাইয়ের স্ত্রী জান্নাতি আক্তার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে জান্নাতি ও কালাম মিলে পরিকল্পিতভাবে তার মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করে। তিনি এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে সতর্ক করে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন  বলেন, ঘটনার পরপরই কালাম ও জান্নাতিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই জান্নাতি হত্যার কথা স্বীকার করে বলেছে সে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল এবং হত্যাকান্ডে সরাসরি জড়িত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT