3:41 pm , September 10, 2025
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাকেরগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সুরেজিৎ বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলার সাধারন সম্পাদক হিরণ কুমার, উপজেলা সভাপতি ঝন্টু দাস, পুজা উদযাপন কমিটির বরিশাল জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবার সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না।
