ঈদ-ই মিলাদুন্নবী (সা:) পালিত ঈদ-ই মিলাদুন্নবী (সা:) পালিত - ajkerparibartan.com
ঈদ-ই মিলাদুন্নবী (সা:) পালিত

4:14 pm , September 7, 2025

বিশেষ প্রতিবেদক ॥ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক মুসুল্লী মিলাদ ও দোয়া-মোনাজাত সহ এবাদত বন্দেগীতে অংশ নেন । বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলেরও আয়োজন করা হয়েছিলো। বরিশালের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে তিন দিনব্যাপী সিরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন হয়েছে বুধবার রাতে। দেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্রধান মেহমান হিসেবে এ মাহফিলে ওয়াজ নসিহত করেন। বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন আলহাজ¦ হজরত মাওলানা মীর্জা শরফ উদ্দিন বেগ সভাপতিত্বে এ মাহফিলে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেন। ঈদ ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে শনিবার বাদ জোহর জামে এবাদুল্লাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে সারা দেশের জাকেরান ও আশেকান সহ মুমিন মুসলমানরা এবাদত বন্দেগীতে অংশ নেন । এ উপলক্ষে শুক্রবার জুমার নামাজ থেকে রাতভর বিশ^ জাকের মঞ্জিলে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ ও ওয়াজ মাহফিল সহ নফল নামাজ আদায় ছাড়াও দুরুদ শরিফ পাঠ ও ফাতেহা শরিফ পাঠন্তে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ ফজর ফাতেহা শরিফ ও খতম শরিফ পাঠন্তে কোরআন তেলাওয়াত ও  মিলাদ শেষে বিশ^ জাকের মঞ্জিলের পীর হযরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) এর রওজা শরিফ জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ পাঠন্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT