চুরি মামলার আসামি রফিক বীরদর্পে ঘুড়ে বেড়াচ্ছে চুরি মামলার আসামি রফিক বীরদর্পে ঘুড়ে বেড়াচ্ছে - ajkerparibartan.com
চুরি মামলার আসামি রফিক বীরদর্পে ঘুড়ে বেড়াচ্ছে

4:12 pm , September 7, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্ধর্ষ চুরির ঘটনার ৮ মাস পেরিয়ে ৯ মাসে পরেছে। অথচ এখনও ধরা ছোয়ার বাইরে নগরীর বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিঃ এর স্টোর কিপার কাম ক্যাশিয়ার মোঃ শফিকুল ইসলাম রফিক। অপর আসামী তার পুত্র রুবাইয়া ইসলাম অনিক শর্তসাপেক্ষে জামিনে। শর্তভঙ্গ করার পরও তিনি নগরীতে ঘুরে বেরাচ্ছেন দিব্বি। জামিনের সময় অনিক অঙ্গিকার করেছিলেন তার পিতা শফিকুল ইসলাম রফিককে আদালতে হাজির করবেন। কিন্তু তা তিনি করেননি।
উল্লেখ্য চলতি বছরের ৮ জানুয়ারী বেলভিউর স্টোর কিপার কাম ক্যাশিয়ার মোঃ শফিকুল ইসলাম রফিক প্রতিষ্ঠানের বিপুল পরিমান অর্থ ও জরুরী দলিল দস্তাবেজ চুরি করে পালিয়ে যায়। এঘটনায় বেলভিউর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ সহিদুর রহমান বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী করা হয় রফিক এবং তার পুত্র অনিককে। অনিক গত ২২ মে আদালতে হলফনামা প্রদান করে জামিন পান। হলফ নামায় তিনি চুরির ঘটনার সাথে নিজে জড়িত নন এবং তার পিতাকে আদালতে হাজির করার অঙ্গিকার করেছিলেন। কিন্তু গতকাল পর্যন্ত রফিকের কোন হদিস মেলেনি। সন্ধান মেলেনি চুরি হওয়া বিপুল অর্থ ও জরুরী দলিল দস্তাবেজেরও। তাকে ধরতে
পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও সচতুর রফিককে এখনও ধরতে পারেনি আইনশৃংখলা বাহিনী। কিছুদিন আগে ডিবির একটি টিম তাকে ধরতে পটুয়াখালিতে তার এক নিকট আতœীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করলে তা টের পেয়ে রফিক সটকে পড়েন। বেলভিউ কতৃপক্ষ জানায় রফিক বেনামি চিঠির মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। কতৃপক্ষ মনে করে রফিক কোথায় আছে তা তার ছেলে এবং পরিবার জানে তাকে ধরতে পারলে তার কাছ চুরির রহস্য উৎঘাটন হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT