বরিশালে শেষ হল পিআইবি’র মালিটমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ বরিশালে শেষ হল পিআইবি’র মালিটমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ - ajkerparibartan.com
বরিশালে শেষ হল পিআইবি’র মালিটমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ

4:20 pm , September 3, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর উদ্যোগে বরিশালে শেষ হল ‘মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষন’। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর মহাপরিচালক ফারুক ওয়াসিক গত সোমবার এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে গত ৩দিনে ১৪টি পর্বে একাধিক রিসোর্স পার্সন এআই সহ মাল্টিমিডিয়া জার্নালিজমের ওপর তথ্য উপাত্ত উপস্থাপন সহ প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষনের বিভিন্ন পর্বে ডেফোডিল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ইউল্যাব’র অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টির নাজিয়া আফরিন মনামি এবং পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন তথ্য উপাত্ত উপস্থাপন সহ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনের শেষদিনে বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশালের জ্যেষ্ঠ গনমাধ্যম কর্মী ও মুক্তিযুদ্ধের রনাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র সম্পাদক নুরুল আলম ফরিদ, দৈনিক ইনকিলাব-এর ব্যুরো প্রধান মোঃ নাছিম উল আলম, ও প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির। পরে প্রধান অতিথি প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মাঝে সাটিফিকেট বিতরন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT