3:23 pm , September 1, 2025
কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ায় যুবদলকর্মী সোহেল তালুকদারকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বাদুরতলী এলাকায় বখাটে অটোবাইক চুরি চক্রের হোতা হাসানের নেতৃত্বে সোহেল তালুকদারের ওপর সশস্ত্র এই হামলা চালানো হয়। সোহেল তালুকদারের গলার বাম পাশে ও বাম হাতের কনুই বরাবর কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সোহেল জানান, তার এক নিকটাত্মীয়ের অটোবাইক চুরির ঘটনা জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে হাসান তার সহযোগিদের নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এঘটনায় পুলিশ মূল অভিযুক্ত হাসান ও তার এক সহযোগী জুয়েলকে আটক করেছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, দুইজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
