4:14 pm , August 31, 2025
পিরোজপুর প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলায় একদিনের ব্যবধানে আবারো নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটেছে। উপজেলার ৪ নম্বর তেলিখালী উইনিয়নের জুনিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরপর দুইদিনে দুটি খুনের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্রে জানাগেছে, এক দল দুর্বৃত্ত আলমগীরের ঘরে প্রবেশ করে আসমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় ঘরে অন্য কোন লোক ছিলনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রবিবার নিহতের স্বামী আলমগীর হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যা। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।
এর আগে শুক্রবার উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকায় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু কে প্রকাশ্য দিবালে কে কুপিয়ে হত্যা করে একই এলাকার রুবেল খান। পর পর দুটি হত্যাকা-ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের পরিবারের দাবি, দ্রুত হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
