4:06 pm , August 31, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রোববার দুপুরে রামপট্টি নামক স্থানে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা মহাসড়ক আটকে দিয়ে সড়কের উপরেই ঘন্টাখানেক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় রাস্তার দুই ধারে প্রায় হাজার খানেক যানবাহন আটকা পড়ে। ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
এসয়ময় বক্তৃতা দেন, বরিশাল জেলা গনধিকার পরিষদ এর সাংগিঠনিক সম্পাদক নুরুল আমিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদ এর সাধারন সম্পাদক রাজন মৃধা, বরিশাল জেলা গণ অধিকার পরিষদ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক
আশিক হাওলাদার, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম সদস্য সচিব জুয়েল আকন, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার ইয়াসিন আরাফাত।
ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফিন ইসলাম নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় জাতীয় পার্টি। ঘটনার সময় নুরুল হক নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করে। এরপর ওই ব্যক্তিকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।
