কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক - ajkerparibartan.com
কোস্টগার্ডের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত আটক

3:56 pm , August 27, 2025

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে আগ্নেয়াস্ত্র,এক রাউন্ড তাজা কার্তুজ ও বিদেশী মুদ্রা, একটি চাইনিজ কুড়াল সহ এক ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে হিজলা কোস্টগার্ড ও মেহেন্দীগঞ্জের কালীগঞ্জের কোস্টগার্ড যৌথভাবে দড়িরচর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি সহ ডাকাত নাঈম (২৯) কে আটক করা হয়।
কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT