মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ॥ গ্রেফতার ২ মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ॥ গ্রেফতার ২ - ajkerparibartan.com
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে ॥ গ্রেফতার ২

4:04 pm , August 26, 2025

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : ভা-ারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে রিকশাচালক জাহিদ (৪০) ও একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে জানান, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতাল মোড়ে এক নারীকে রিকশাচালক জাহিদ ধর্ষণ করে। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক জিহাদ। পরে তিনি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদের কাছে টাকা দাবি করেন। শেষে জিহাদ ফেসবুকে ভিডিওটি প্রকাশ করলে তা পুলিশের নজরে আসে এবং দুজনকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, অভিযুক্ত দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ হেডকোয়ার্টার ও বিটিআরসির সহযোগিতায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT