3:50 pm , August 26, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বরিশাল সিভিল সার্জনের বাস্তবায়নে স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল এর নেতৃত্বে র্যালিতে সিভিল সার্জন এসএম মনজুর-এ-এলাহী, ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিলসহ গাইনী বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
