3:36 pm , August 25, 2025
আহবায়ক করিম-সদস্যসচিব রাজন
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স কমিটি অনুমোদন করেছেন। নতুন গঠিত কমিটিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল করিম হাওলাদারকে আহ্বায়ক এবং রাজন সিকদারকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব অহিদুল ইসলাম প্রিন্স বলেন, নবগঠিত কমিটি আগামী তিনদিনের মধ্যে রহমতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড ইউনিট কমিটি গঠন করবেন। এরপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে।
