অষ্টাদশ বিসিএস ফোরামের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত অষ্টাদশ বিসিএস ফোরামের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত - ajkerparibartan.com
অষ্টাদশ বিসিএস ফোরামের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

4:08 pm , August 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ অষ্টাদশ বিসিএস ফোরামের ২০২৫-২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান গত ২৩শে আগস্ট সন্ধ্যায় কৃষিবিদ ইন্সটিটিউশন, ফার্মগেট ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘প্রদীপ্ত অষ্টাদশ’ শিরোনামে একটি সুভ্যেনির প্রকাশ করা হয়। আমন্ত্রিত অতিথি এবং ফোরামের উপস্থিত সদস্যরা প্রাণবন্ত আলোচনা পর্ব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগ্রহের সাথে উপভোগ করেন।
অষ্টাদশ বিসিএস ফোরাম বাংলাদেশ সিভিল সার্ভিসের অষ্টাদশ ব্যাচের একটি পেশাজীবী ও সামাজিক সংগঠন। এ ফোরামের সদস্যরা স্ব-স্ব ক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নানাবিধ সামাজিক ও মানবিক সহায়তামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন। অষ্টাদশ বিসিএস এর ১৯টি ক্যাডারের প্রায় ১৫০০ কর্মকর্তা এ ফোরামের সদস্য। নবগঠিত পর্ষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিসিএস (কর) ক্যাডারের মো. আবু সাঈদ সোহেল, মহাসচিব পদে বিসিএস (কৃষি) ক্যাডারের মো. আরিফ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের মো: মনিরুজ্জামান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT